‘নির্বাচনে কোন দল কত আসন পাবে, আগেই ঠিক করা ছিল’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পাবে তা আগেই নির্ধারিত ছিল এবং জনগণের ভোট ‘চুরি’ করা হয়েছে  বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণ এনসিপির ওপর আস্থা রেখেছিল। তিনি বলেন, “একজন ৯০ বছরের বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিলেন, যিনি কথা বলতে পারেন না। একজন ক্যান্সার রোগীও ভোট দিতে এসেছিলেন। কিন্তু এই মানুষের ভোট চুরি করা হয়েছে।” তিনি দাবি করেন, এনসিপি যেসব আসনে জয় পেয়েছে, সেখানে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, “প্রবাসীরা অভূতপূর্বভাবে আমাদের প্রতীক ‘শাপলা কলি’ এবং ১১ দলীয় জোটকে ভোট দিয়েছেন। দেশের কঠিন সময়ে যেমন তারা গণঅভ্যুত্থানে পাশে ছিলেন, তেমনি নির্বাচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এই ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা সম্ভব নয়।” নির্বাচন প্রক্রি

‘নির্বাচনে কোন দল কত আসন পাবে, আগেই ঠিক করা ছিল’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পাবে তা আগেই নির্ধারিত ছিল এবং জনগণের ভোট ‘চুরি’ করা হয়েছে  বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে দেশে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণ এনসিপির ওপর আস্থা রেখেছিল। তিনি বলেন, “একজন ৯০ বছরের বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিলেন, যিনি কথা বলতে পারেন না। একজন ক্যান্সার রোগীও ভোট দিতে এসেছিলেন। কিন্তু এই মানুষের ভোট চুরি করা হয়েছে।”

তিনি দাবি করেন, এনসিপি যেসব আসনে জয় পেয়েছে, সেখানে প্রবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, “প্রবাসীরা অভূতপূর্বভাবে আমাদের প্রতীক ‘শাপলা কলি’ এবং ১১ দলীয় জোটকে ভোট দিয়েছেন। দেশের কঠিন সময়ে যেমন তারা গণঅভ্যুত্থানে পাশে ছিলেন, তেমনি নির্বাচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের এই ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা সম্ভব নয়।”

নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “যেভাবে নির্বাচন হয়েছে এবং ভোট চুরি হয়েছে, তার জন্য দায়ীদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখন নতুন করে কুসুম কুসুম প্রেম শুরু হয়েছে। বিরোধী দলীয় নেতাদের বাসায় যাওয়া-আসা হচ্ছে। কিন্তু জনগণের কাছে যাওয়াটাই আগে প্রয়োজন ছিল।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংসদে ঢোকানো হয়েছে। তিনি বলেন, “যারা এই নির্বাচন পরিচালনা করেছেন, তারা অনেক দুর্নীতিবাজকে সংসদে ঢুকিয়েছেন। তাদের কোনো মন্ত্রণালয় দেওয়া উচিত নয়। যতটুকু হয়েছে, ততটুকুতেই সীমাবদ্ধ থাকুন। চুরি করেছেন, সিনাচুরি করতে যাবেন না।”

এ সময় তিনি জানান, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এনসিপি সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করবে। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় দলটি বাজার পরিস্থিতির ওপর নজর রাখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow