নির্বাচনে কোনো ঝুঁকি নেই, ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার: র‌্যাব-৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিলেটের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকিও নেই। এরই মধ্যে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের মদনমোহন কলেজে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ। সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, সিলেট জেলার প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে র‌্যাব সদস্যরা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াও নজরদারির আওতায় আনা হয়েছে। উইং

নির্বাচনে কোনো ঝুঁকি নেই, ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার: র‌্যাব-৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সিলেটের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকিও নেই। এরই মধ্যে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৮০ শতাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের মদনমোহন কলেজে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযানে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ। সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, সিলেট জেলার প্রতিটি সংসদীয় আসনে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে র‌্যাব সদস্যরা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া গুজব ও অপপ্রচার রোধে সোশ্যাল মিডিয়াও নজরদারির আওতায় আনা হয়েছে।

উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ভোটারদের পাশে থাকবে র‌্যাব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযোগ জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহমেদ জামিল/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow