নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে সারাদেশে এক লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি নৌবাহিনীর ৫ হাজার সদস্য, সাড়ে ৩ হাজার বিমানবাহিনীর সদস্য, প্রায় ৩৭ হাজার বিজিবি সদস্য, সাড়ে ৪ হাজার কোস্টগার্ড, দেড় লাখ পুলিশ ও প্রায় ৯ হাজার র‍্যাব সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, নির্বাচনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার বাহিনী। প্রায় ৫ লাখের বেশি আনসার সদস্য আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করবে। প্রায় সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেসব কেন্দ্রে দেয়াল নেই, সেখানে অস্থায়ীভাবে বাঁশ ব্যবহার করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। অবৈধ অস্ত্র প্রসঙ

নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে সারাদেশে এক লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি নৌবাহিনীর ৫ হাজার সদস্য, সাড়ে ৩ হাজার বিমানবাহিনীর সদস্য, প্রায় ৩৭ হাজার বিজিবি সদস্য, সাড়ে ৪ হাজার কোস্টগার্ড, দেড় লাখ পুলিশ ও প্রায় ৯ হাজার র‍্যাব সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, নির্বাচনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার বাহিনী। প্রায় ৫ লাখের বেশি আনসার সদস্য আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন করবে। প্রায় সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেসব কেন্দ্রে দেয়াল নেই, সেখানে অস্থায়ীভাবে বাঁশ ব্যবহার করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে। অবৈধ অস্ত্র প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিয়মিত অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে। নির্বাচনে এসব কোনো প্রভাব ফেলবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে কোন ভীতি বা প্রভাব কাজ করছে না। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অসদাচরণে লিপ্ত হবে, তাদের আচরণ গণমাধ্যমে তুলে ধরলে তারা নিজেরাই সংশোধিত হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগের কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মুহাম্মদ জিল্লুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow