নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে: নাহিদ ইসলাম

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, একটা সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হলেও একটা পর্যায়ে ফলাফল ঘোষণা শুরু হলে নির্দিষ্ট কয়েকটি আসনে বিশেষ করে মামুনুল হকের আসন, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের আসন, ঢাকা-৮ আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এসব আসনে কেন্দ্র দখল করে এবং প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, যে প্ল্যানের কথা আমরা শুনেছি সে প্ল্যানের একটা বাস্তবায়ন হবে। এ ধরনের কারচুপি করে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করেছে সে ধরনের চেষ্টা আমরা দেখতে পেয়েছি। তারা আসলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ১১ দলের মিটিংয়ের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পর দিন প্রতিদ্বন্দ্বীদের বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এলাকাছাড়া করা হচ্ছে। তাদের কাছে এ দেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি। আরএএস/এমআইএইচএস/

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে: নাহিদ ইসলাম

নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, একটা সময় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হলেও একটা পর্যায়ে ফলাফল ঘোষণা শুরু হলে নির্দিষ্ট কয়েকটি আসনে বিশেষ করে মামুনুল হকের আসন, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের আসন, ঢাকা-৮ আসনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। এসব আসনে কেন্দ্র দখল করে এবং প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে।

তিনি বলেন, যে প্ল্যানের কথা আমরা শুনেছি সে প্ল্যানের একটা বাস্তবায়ন হবে। এ ধরনের কারচুপি করে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করেছে সে ধরনের চেষ্টা আমরা দেখতে পেয়েছি। তারা আসলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ১১ দলের মিটিংয়ের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পর দিন প্রতিদ্বন্দ্বীদের বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এলাকাছাড়া করা হচ্ছে। তাদের কাছে এ দেশের জনগণ কীভাবে নিরাপদ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি।

আরএএস/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow