নির্বাচনের আগের রাতে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ফরিদপুর-১ আসনে উট প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ সিদ্ধান্ত জানান তিনি। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী জিকো বলেন, শুরু থেকেই আমি নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি জিকো আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ্য ফরিদপুর-১ নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৫১০৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫৯৩৩৫ জন, নারী ভোটার ২৫১২০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ফরিদপুর-১ আসনে উট প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ সিদ্ধান্ত জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী জিকো বলেন, শুরু থেকেই আমি নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি
জিকো আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য ফরিদপুর-১ নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৫১০৫৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫৯৩৩৫ জন, নারী ভোটার ২৫১২০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
What's Your Reaction?