নির্বাচনের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত জামায়াত আমিরের

জুলাই অভ্যুত্থানের লাল রক্তের ওপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়—তা দেখার জন্য জাতি অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “জুলাই অভ্যুত্থানের লাল রক্তের উপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়। প্রিয় দেশবাসী, আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। চলো একসাথে গড়ি বাংলাদেশ।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই বার্তা তাৎপর্যপূর্ণ। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নতুন রাজনৈতিক অধ্যায়ের কথা বলা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাম্প্রতিক নির্বাচনে অংশ নিয়ে বেশ কিছু আসনে জয় পেয়েছে এবং নতুন সংসদে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নির্বাচনের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত জামায়াত আমিরের

জুলাই অভ্যুত্থানের লাল রক্তের ওপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়—তা দেখার জন্য জাতি অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “জুলাই অভ্যুত্থানের লাল রক্তের উপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়। প্রিয় দেশবাসী, আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। চলো একসাথে গড়ি বাংলাদেশ।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক জাতীয় নির্বাচন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই বার্তা তাৎপর্যপূর্ণ। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নতুন রাজনৈতিক অধ্যায়ের কথা বলা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাম্প্রতিক নির্বাচনে অংশ নিয়ে বেশ কিছু আসনে জয় পেয়েছে এবং নতুন সংসদে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow