নির্বাচিত হলে ইনসাফ কায়েম ও উন্নয়ন বৈষম্য দূর করার অঙ্গীকার মঞ্জুর
জনগণের ভোটে নির্বাচিত হলে নিষ্ঠা, সততা এবং ইনসাফের সঙ্গে ফেনীবাসীর প্রতিনিধিত্ব করার অঙ্গীকার করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি দেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেনীতে বর্তমানে ‘ঈগল’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কেউ যদি এই জোয়ার রুখতে চায় বা জনতার ভোটাধিকার বাধাগ্রস্ত করতে চায়, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো প্রকার বাধা সৃষ্টি হলে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে; সেখানে প্রতিকার না মিললে জনতাকে নিয়ে রাজপথেই জবাব দেওয়া হবে। সংবাদ সম্মেলনে মঞ্জু অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি জয়নাল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষা করছেন না। বিভিন্ন স্থানে ‘ঈগল’ প্রতীকের কর্মী-সমর্থক, বিশেষ করে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনায় তিনি তীব্র ক
জনগণের ভোটে নির্বাচিত হলে নিষ্ঠা, সততা এবং ইনসাফের সঙ্গে ফেনীবাসীর প্রতিনিধিত্ব করার অঙ্গীকার করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ফেনী শহরে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেনীতে বর্তমানে ‘ঈগল’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কেউ যদি এই জোয়ার রুখতে চায় বা জনতার ভোটাধিকার বাধাগ্রস্ত করতে চায়, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো প্রকার বাধা সৃষ্টি হলে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে; সেখানে প্রতিকার না মিললে জনতাকে নিয়ে রাজপথেই জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মঞ্জু অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি জয়নাল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষা করছেন না। বিভিন্ন স্থানে ‘ঈগল’ প্রতীকের কর্মী-সমর্থক, বিশেষ করে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
ফেনী সদর নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ফেনীর স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ করানো হয়েছে। এই বিশাল প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের জন্য একজন নিবেদিত সংসদ সদস্য প্রয়োজন। এছাড়া ফেনীবাসীর স্বপ্ন পূরণে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিমানবন্দর, সেনা ব্রিগেড এবং লালপোল ও রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে কিশোর গ্যাং দমন, গ্যাস সংকট দূরীকরণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের অঙ্গীকার করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ১১ দলের প্রতীক ‘ঈগল’-এর পক্ষে রায় চেয়ে তিনি বলেন, নতুন প্রার্থী হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি ফেনীতে নতুন ধারার রাজনীতি ও উন্নয়নের সূচনা করতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির একেএম শামসুদ্দিন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রধান নির্বাচনী এজেন্ট আ ন ম আব্দুর রহিম, এনসিপির কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান রিজভীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
What's Your Reaction?