নির্বাচিত হলে মিথ্যা মামলা ও হয়রানি থাকবে না: আব্দুল আলীম
বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, আমি নির্বাচিত হলে এলাকার মানুষকে আর মিথ্যা মামলা হামলা ও হয়রানির স্বীকার হতে হবে না ইনশাআল্লাহ। এ জনপদে আগামির নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণ মুখি রাষ্ট্র গঠনের। ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সকলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। রবিবার (১ ফেব্রুয়ারি ) বিকেল ৫টায় উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতিকের এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। পুটিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. নজির আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, পেশাজীবী বিভাগের মোরেলগঞ্জ উপজেলা সভাপতি অ
বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, আমি নির্বাচিত হলে এলাকার মানুষকে আর মিথ্যা মামলা হামলা ও হয়রানির স্বীকার হতে হবে না ইনশাআল্লাহ। এ জনপদে আগামির নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণ মুখি রাষ্ট্র গঠনের। ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সকলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
রবিবার (১ ফেব্রুয়ারি ) বিকেল ৫টায় উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতিকের এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।
পুটিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. নজির আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, পেশাজীবী বিভাগের মোরেলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রাথী সভার প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম আরও বলেন, মোরেলগঞ্জ-শরণখোলাকে উন্নয়নের জন্য পানগুছি নদীতে সেতু নির্মাণ, নদীর তীরবর্তী ১০ টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ থানা, টেকসই ভেড়ি বাঁধসহ এ জনপদে গ্রামীন অবকাঠামো উন্নয়নে সাধারণ মানুষের কল্যাণে নতুন করে সাজানো হবে।
What's Your Reaction?