নির্মাতার বিরুদ্ধে অভিনেত্রীর লিখিত অভিযোগ
ছোট পর্দার পরিচিত মুখ জেবা জান্নাত। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমায় তাকে এখন্ও দেখা যায়নি। সম্প্রতি নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের মুক্তি প্রতীক্ষিত কন্ট্রাক্ট ম্যারেজ নামের একটি সিনেমার পোস্টারে দেখা গেছে এই সুন্দরীকে। তবে অভিনেত্রী অভিযোগ করেন তিনি এই সিনেমায় অভিনয় করেননি ,পুরো বিষয়টি প্রতারণা বলে দাবি করেন তিনি।
তবে এই শিল্পী-নির্মাতার মধ্যকার পেশাদার দ্বন্দ্বে এবার যোগ হলো এক নতুন মোড়। চুক্তি না করে সিনেমা বানানোর গুরুতর অভিযোগ তুলে এবার ডিরেক্টরস গিল্ডের দ্বারস্থ হয়েছেন এই সুন্দরী।
বুধবার (৬ মে) অভিনেত্রী জেবা জান্নাত ডিরেক্টরস গিল্ডের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পত্রে অভিনেত্রী লিখেছেন, হাসান জাহাঙ্গীর নামের এক পরিচালক এবং অভিনেতার সাথে মৌখিকভাবে একক নাটকে চুক্তিবদ্ধ হই। নাটকে আমার কো আর্টিস্ট হিসেবে সিয়াম মৃধাকে রাখা হয়। কিন্তু সিয়াম মৃধার সাথে আমার অভিনয়ের পরিবর্তে হাসান জাহাঙ্গীরের সাথে আমাকে অভিনয় করানো হয়। আমি প্রশ্ন করলে সে বলে এটা স্বপ্নের একটা সিকোয়েন্স। বিষয়টি নিয়ে আমি আর ঘাটাঘাটির চেষ্টা করিনি।