নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চ মাতানো ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের সাক্ষী ফুটবলটি এবার নিলামে উঠতে যাচ্ছে। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও স্মরণীয় সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচের বলটির আকাশচুম্বী দাম মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ঐতিহাসিক এই বলটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৭৬ লাখ টাকা। তবে নিলামকারীদের ধারণা, ফুটবল স্মারক সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান হওয়ায় বলটির চূড়ান্ত বিক্রয়মূল্য ২০২২ সালে নিলাম হওয়া ম্যারাডোনার সেই ম্যাচের জার্সির দামকে (৯২ লাখ ডলার বা প্রায় ১১৪ কোটি টাকা) স্পর্শ করতে পারে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা অবিস্মরণীয় ও আলোচিত দুটি গোল করেন। ‘হ্যান্ড অব গড’ গোল ছাড়াও তিনি ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে আরেকটি গোল করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত। কাতার বিশ্বকাপের সময় সেই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সি নিলামে তোলা হ

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চ মাতানো ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের সাক্ষী ফুটবলটি এবার নিলামে উঠতে যাচ্ছে। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও স্মরণীয় সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচের বলটির আকাশচুম্বী দাম মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ঐতিহাসিক এই বলটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৭৬ লাখ টাকা। তবে নিলামকারীদের ধারণা, ফুটবল স্মারক সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান হওয়ায় বলটির চূড়ান্ত বিক্রয়মূল্য ২০২২ সালে নিলাম হওয়া ম্যারাডোনার সেই ম্যাচের জার্সির দামকে (৯২ লাখ ডলার বা প্রায় ১১৪ কোটি টাকা) স্পর্শ করতে পারে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা অবিস্মরণীয় ও আলোচিত দুটি গোল করেন। ‘হ্যান্ড অব গড’ গোল ছাড়াও তিনি ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে আরেকটি গোল করেন, যা গোল অব দ্য সেঞ্চুরি নামে পরিচিত। কাতার বিশ্বকাপের সময় সেই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সি নিলামে তোলা হয়। এবার জার্সির মতো ম্যাচের বলটিও নিলামে উঠতে যাচ্ছে। হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজাল রয়টার্সকে বলেন, এই বলটির সম্ভাব্য বিক্রয়মূল্য নির্ধারণের জন্য সরাসরি তুলনাযোগ্য কোনো উদাহরণ নেই। এটি সত্যিকারের এক এবং অদ্বিতীয় একটি সংগ্রহযোগ্য বস্তু। আবার এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল স্মারক হিসেবে যুক্তি দেওয়া যায়। বিশ্বকাপের সময় কেন এসব স্মরণীয় সামগ্রী বিক্রি করা হয় সেটি জানিয়ে প্রোভেনজাল বলেন, ‘যুক্তরাষ্ট্রই ক্রীড়া সংগ্রহযোগ্য সামগ্রীর বাজারকে পরিচালিত করে। মূলত এখান থেকে এই বাজারের সূচনা এবং এখানে সংগ্রাহকের সংখ্যা অত্যন্ত বড়। সেই সংখ্যা দ্রুতগতিতে বাড়ছেও।’ তিনি আরও উল্লেখ করেন, আধুনিক ক্রীড়া স্মারকের বাজারে বর্তমানে বড় পরিবর্তন এসেছে, বিশেষ করে ‘ট্রেডিং কার্ডের’ ক্ষেত্রে। ফুটবল বিশ্বের বর্তমান তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপের কার্ডগুলোর এখন অবিশ্বাস্য মূল্য পাওয়া যাচ্ছে। চলমান টুর্নামেন্টগুলোতে ফুটবলারদের পারফরম্যান্সের ওপরও এই স্মারকগুলোর বাজারমূল্য অনেকখানি নির্ভর করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow