নিষিদ্ধ এস্কাফসহ এমপির ভাতিজা আটক 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২০ বোতল এস্কাফসহ এমপির ভাতিজা ও আমিনুর রহমান নামে তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব।  সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকা থেকে মাদকসহ তাদের আটক করে র‌্যাব-১৩। আটক ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলের আপন ভাই আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে। র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লিটনের বসতবাড়ির গোয়াল ঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রক্ষিত নিষিদ্ধ ২০ বোতল এস্কাফ জব্দ করা হয়। এসময় এমপির ভাতিজা ও তার সহযোগী আমিনুরকে গ্রেপ্তার করে র‌্যাব।  পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের জব্দকৃত আলামতসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতে

নিষিদ্ধ এস্কাফসহ এমপির ভাতিজা আটক 
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২০ বোতল এস্কাফসহ এমপির ভাতিজা ও আমিনুর রহমান নামে তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব।  সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকা থেকে মাদকসহ তাদের আটক করে র‌্যাব-১৩। আটক ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুলের আপন ভাই আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে। র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লিটনের বসতবাড়ির গোয়াল ঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রক্ষিত নিষিদ্ধ ২০ বোতল এস্কাফ জব্দ করা হয়। এসময় এমপির ভাতিজা ও তার সহযোগী আমিনুরকে গ্রেপ্তার করে র‌্যাব।  পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের জব্দকৃত আলামতসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow