নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) ভোরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়। ওসি আরও জানান, বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) ভোরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোস্তাক আহমেদ শাহীনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়।

ওসি আরও জানান, বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow