নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী কারাগারে, শিশু উন্নয়নকেন্দ্রে ৪
রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী স্লোগান ও ঝটিকা মশাল মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিসিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে চারজন শিশু হওয়াই তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী তুষার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে যাওয়া তিন আসামিরা হলেন—মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)। এ ছাড়া গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে যাওয়া চারজন হলেন- আমিরুল (১৬), ফয়সাল (১৪), রাকিব (১৪), আরিফুল ইসলাম (১৬) বনানী থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম তালুকদার আসামিদের গ্রেপ্তার রাখার আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করার কথা স্বীকার করেছে। মামলার মূল রহস্য উদঘাটন ও পলাতক আসামিদের শনাক্
রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী স্লোগান ও ঝটিকা মশাল মিছিলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিসিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে চারজন শিশু হওয়াই তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট) পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে এই আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী তুষার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে যাওয়া তিন আসামিরা হলেন—মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)।
এ ছাড়া গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে যাওয়া চারজন হলেন- আমিরুল (১৬), ফয়সাল (১৪), রাকিব (১৪), আরিফুল ইসলাম (১৬)
বনানী থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম তালুকদার আসামিদের গ্রেপ্তার রাখার আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও অপপ্রচারের উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করার কথা স্বীকার করেছে। মামলার মূল রহস্য উদঘাটন ও পলাতক আসামিদের শনাক্ত করতে পরবর্তীতে তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডের আবেদন করা হতে পারে। আসামিরা জামিন পেলে বিচারপ্রক্রিয়া বিঘ্নিত ও আবারও পলাতক হওয়ার আশঙ্কা থাকায় আদালত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।
বনানী থানার এস আই সিদ্দিক হোসেন আজ শুক্রবার বাদী হয়ে এই মামলা করেন।মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাতে বনানী থানার ডলফিন ভাস্কর্য ও আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল অবৈধ পন্থায় মশাল মিছিল ও নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে বনানী থানা পুলিশের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অজ্ঞাতপরিচয় আসামিরা পালিয়ে যায়।
মামলায় বলা হয়,ঘটনাস্থল থেকে পুলিশ নাশকতায় ব্যবহৃত ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেস মাস্ক জব্দ করে। আসামিদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
What's Your Reaction?