নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে গতকাল মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজকের বিক্ষোভ মিছিলের মাধ্যমে সেই কর্মসূচির সমাপ্তি হলো। আরও পড়ুন ধানমন্ডি ৩২ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একজন আটক তিনি আরও বলেন, গত ১৭ বছরে নিষিদ্ধ সংগঠনটি দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করেছে। তাদের যে কোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা ও পুনর্বাসনের চেষ্টা রাজপথেই
দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তৎপরতার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে গতকাল মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজকের বিক্ষোভ মিছিলের মাধ্যমে সেই কর্মসূচির সমাপ্তি হলো।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে নিষিদ্ধ সংগঠনটি দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করেছে। তাদের যে কোনো ষড়যন্ত্রমূলক তৎপরতা ও পুনর্বাসনের চেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সবসময় সচেষ্ট থাকবে।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হলে তা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও তারা জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, সাখাওয়াত ইসলাম পরাগ, আহসান মল্লিক, আমিরুল ইসলাম, আরিফুল ইসলাম, আকাশ ও ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টিএইচকিউ/কেএসআর
What's Your Reaction?

