নিষেধাজ্ঞা প্রসঙ্গ: ‘ভয়টা কাকে, আমি নাকি আসিফ’

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রার ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনমতের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন। তবে মোয়াজ্জেম হোসেন এই নিষেধাজ্ঞাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, হঠাৎ করে এই নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। আদালতের আদেশের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ইতোপূর্বেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আদালত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। মোয়াজ্জেম আরও বলেন, "গতকাল (২৯ মার্চ) আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। নতুন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিআইডিকে ব্যবহার করে আজ আবার নিষেধাজ্ঞা জারি করা হলো। ভয়টা কাকে—আমি নাকি আসিফ?" তিনি তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, তার দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন বা ইচ্ছে নেই।

নিষেধাজ্ঞা প্রসঙ্গ: ‘ভয়টা কাকে, আমি নাকি আসিফ’

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রার ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৩০ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনমতের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন।

তবে মোয়াজ্জেম হোসেন এই নিষেধাজ্ঞাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, হঠাৎ করে এই নিষেধাজ্ঞার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে।

আদালতের আদেশের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ইতোপূর্বেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আদালত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। মোয়াজ্জেম আরও বলেন, "গতকাল (২৯ মার্চ) আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। নতুন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিআইডিকে ব্যবহার করে আজ আবার নিষেধাজ্ঞা জারি করা হলো। ভয়টা কাকে—আমি নাকি আসিফ?"

তিনি তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, তার দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন বা ইচ্ছে নেই। এ পরিস্থিতিকে তিনি ‘অত্যাচার’ হিসেবে অভিহিত করে সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।

আসিফ মাহমুদের সমর্থকদের মতে, সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দেওয়ার ঠিক পরদিন তার সাবেক ব্যক্তিগত সহকারী মোয়াজ্জেম হোসেনের ওপর নতুন আইনি কড়াকড়ি শুরু হওয়ায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, মোয়াজ্জেমের বিরুদ্ধে এই পদক্ষেপ কি সত্যিই দুর্নীতির তদন্তের অংশ, নাকি আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থানকে বাধাগ্রস্ত করার কৌশল মাত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow