নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দেলোয়ার হোসের (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) হারুনার রশীদ বলেন, সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে যায়। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow