নিয়োগ দিচ্ছে বিজিবি, আবেদন যেভাবে

নিয়োগ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিষ্ঠানটি ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৫৬ টাকা। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- প্রতিষ্ঠানের নাম : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাচ : ১০৫তম ব্যাচ পদের নাম : সিপাহী (জিডি) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০। বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য। বয়স : ১৯/৭/২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮–এর মধ্যে হতে হবে)। শারীরিক যোগ্যতা : সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র

নিয়োগ দিচ্ছে বিজিবি, আবেদন যেভাবে

নিয়োগ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিষ্ঠানটি ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৫৬ টাকা।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

ব্যাচ : ১০৫তম ব্যাচ

পদের নাম : সিপাহী (জিডি)

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।

বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

বয়স : ১৯/৭/২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮–এর মধ্যে হতে হবে)।

শারীরিক যোগ্যতা : সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

দৃষ্টিশক্তি : পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)

রেজিস্ট্রেশনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা এখানে https://joinborderguard.bgb.gov.bd/job-circular-details/১০৪-তম-ব্যাচ-সিপাহী-(জিডি)-2025-07-20-BGB ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ রেজিস্ট্রেশন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আগ্রহীরা বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের ধাপ

ধাপ-১ : যোগ্যতা পরীক্ষা, ধাপ-২ : রেজিস্ট্রেশন, ধাপ-৩ : আবেদন ফি জমা, ধাপ-৪ : শিক্ষাগত যোগ্যতা যাচাই, ধাপ-৫ : ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এবং ধাপ-৬ : অ্যাডমিট কার্ড ডাউনলোড।

আবেদন ফি : ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময় : ০২ এপ্রিল ২০২৬।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow