নীতিবাক্য প্রচারকারীদের একহাত নিলেন পরী মণি
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরী মণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। গ্ল্যামার আর অভিনয় দিয়ে যেমন দর্শক মাতিয়ে রাখেন, তেমনি ব্যক্তিগত জীবন আর সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই থাকেন সংবাদ শিরোনামে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ‘একহাত’ নিলেন নীতিবাক্য প্রচারকারীদের। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন এই নায়িকা। প্রকাশিত সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’ নেটিজেনদের ধারণা, তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যারা অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্যেই এই কড়া জবাব দিয়েছেন তিনি। পরীমণি বরাবরই নিজের স্পষ্টবাদিতার জন্য পরিচিত। নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা সংকটময় মুহূর্তে তিনি পিছুপা না হয়ে বরং সাহসী অবস্থান নিয়েছেন।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরী মণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। গ্ল্যামার আর অভিনয় দিয়ে যেমন দর্শক মাতিয়ে রাখেন, তেমনি ব্যক্তিগত জীবন আর সোজাসাপ্টা মন্তব্যের কারণে প্রায়ই থাকেন সংবাদ শিরোনামে।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ‘একহাত’ নিলেন নীতিবাক্য প্রচারকারীদের। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে সমালোচনা ও নীতিবোধ নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছেন এই নায়িকা।
প্রকাশিত সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’
নেটিজেনদের ধারণা, তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যারা অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ করছেন, তাদের উদ্দেশ্যেই এই কড়া জবাব দিয়েছেন তিনি। পরীমণি বরাবরই নিজের স্পষ্টবাদিতার জন্য পরিচিত। নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা সংকটময় মুহূর্তে তিনি পিছুপা না হয়ে বরং সাহসী অবস্থান নিয়েছেন।
What's Your Reaction?