নীলফামারীতে জাপা প্রার্থীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

মব সৃষ্টি করে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে সিদ্দিকুল আলম জানান, নির্বাচনি প্রচারণার শুরু থেকেই তিনি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারের নির্দেশে তার কর্মী-সমর্থকরা প্রচারণায় বাধা দিচ্ছেন। তিনি জানান, গত রোববার (রোববার) রাত সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়িবহর আটকানো হয়। তার দাবি, গাড়িতে অবৈধ অস্ত্র বহন করা হচ্ছে—এমন অজুহাত তুলে মব সৃষ্টি করা হয়। এরপর হামলাকারীরা তার গাড়িবহরে ভাঙচুর চালায় এবং সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের মারপিট করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তিনি বলেন, আমার জীবনের নিরাপত্তায় বৈধ অস্ত্রসহ একজন গানম্যান নিয়ে আমি প্রচারণায় অংশ নিচ্ছি। আমার গানম্যান আব্দুর রাজ্জাক সেনাবাহিনীর একজন সাবেক সদস্য। এ ঘটনায় তার নির্বাচনি

নীলফামারীতে জাপা প্রার্থীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

মব সৃষ্টি করে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে সিদ্দিকুল আলম জানান, নির্বাচনি প্রচারণার শুরু থেকেই তিনি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারের নির্দেশে তার কর্মী-সমর্থকরা প্রচারণায় বাধা দিচ্ছেন।

তিনি জানান, গত রোববার (রোববার) রাত সাড়ে সাতটার দিকে কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে তার গাড়িবহর আটকানো হয়। তার দাবি, গাড়িতে অবৈধ অস্ত্র বহন করা হচ্ছে—এমন অজুহাত তুলে মব সৃষ্টি করা হয়। এরপর হামলাকারীরা তার গাড়িবহরে ভাঙচুর চালায় এবং সঙ্গে থাকা কর্মী-সমর্থকদের মারপিট করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

তিনি বলেন, আমার জীবনের নিরাপত্তায় বৈধ অস্ত্রসহ একজন গানম্যান নিয়ে আমি প্রচারণায় অংশ নিচ্ছি। আমার গানম্যান আব্দুর রাজ্জাক সেনাবাহিনীর একজন সাবেক সদস্য। এ ঘটনায় তার নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য মাসুদ রানা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিদ্দিকুল আলম নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আমিরুল হক/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow