নীলফামারীতে ট্রাকচাপায় মা-দুই ছেলেসহ নিহত ৪

নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ট্রাকচাপায় মা ও দুই ছেলেসহ চারজন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে মিথিলা ভ্যান চালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। পুলিশ জানায়, ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেঁছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় অপর দুইজনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তারা মারা যান। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আমিরুল হক/এএইচ

নীলফামারীতে ট্রাকচাপায় মা-দুই ছেলেসহ নিহত ৪

নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ট্রাকচাপায় মা ও দুই ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে মিথিলা ভ্যান চালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত মিথিলা ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেঁছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় অপর দুইজনকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তারা মারা যান।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আমিরুল হক/এএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow