নীলফামারীতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শাহরিন ইসলাম তুহিনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম এবং নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ সৈকত, যুগ্ম আহ্বায়ক মশিউর, সদস্য হানিফ শাহ রিদয় ও রাশেদ মিলন সহ প্রমুখ।  এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নীলফামারীতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শাহরিন ইসলাম তুহিনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম এবং নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ আহমেদ সৈকত, যুগ্ম আহ্বায়ক মশিউর, সদস্য হানিফ শাহ রিদয় ও রাশেদ মিলন সহ প্রমুখ। 

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow