নেত্রকোণায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

নেত্রকোণার পূর্বধলায় নেত্রকোণা ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৯৬৫৮ এবং নেত্রকোণাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯২৫১ মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছোট ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে। বর্তমানে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও

নেত্রকোণায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

নেত্রকোণার পূর্বধলায় নেত্রকোণা ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে উপজেলার ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৭-৯৬৫৮ এবং নেত্রকোণাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-৯২৫১ মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছোট ট্রাকে আটকে থাকা চালককে উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নাম-পরিচয় সংগ্রহের কাজ চলছে।

বর্তমানে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে নেট্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow