নেদারল্যান্ডসে ৩০ মিনিটের ব্যবধানে পরপর হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

নেদারল্যান্ডসের রটারডামে ৩০ মিনিটের ব্যবধানে পরপর ছুরি হামলার ঘটনায় দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ডাচ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, শনিবার শহরের কেন্দ্রের পশ্চিমে শ্যাপম্যানস্ট্রাট ও মারকোনিপ্লেইন এলাকায় পরপর দুটি ছুরি হামলার ঘটনা ঘটে। এর প্রায় ৩০ মিনিট পর ব্রুগ ভ্যান সাইরেনে সেতুর কাছেও ছুরি হামলার চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হামলায় আহত দুজনের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাতের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ডাচ পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছে, সবগুলো ঘটনায় একই ব্যক্তি জড়িত। সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে বিভিন্ন স্থানে চলাচল করছিলেন বলে জানিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্য এবং গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে ঘটনাগুলোর সম্পৃক্ততা নিশ্চিত করতে তদন্ত চলছে। সূত্র: আনাদোলু এজেন্সি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow