নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এখলাছ (৩০) নামে এক নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে। পরে ঘাতক ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউপির শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেওয়ার জন্য ছোট ছেলের স্ত্রী তার ঘরে ঢোকেন। এসময় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদহে দেখতে পান। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী একটি মাঠ থেকে তাকে আটক করে পুলিশে দেয়। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সীমান্ত এলাকার একটি মাঠ থেকে এখলাছকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।   মহশেপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদ

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এখলাছ (৩০) নামে এক নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে। পরে ঘাতক ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউপির শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেওয়ার জন্য ছোট ছেলের স্ত্রী তার ঘরে ঢোকেন। এসময় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদহে দেখতে পান।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী একটি মাঠ থেকে তাকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সীমান্ত এলাকার একটি মাঠ থেকে এখলাছকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।  

মহশেপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow