নৈতিকতা-দর্শন চর্চার মাধ্যমে মানবিক সমাজ গড়তে হবে: ঢাবি উপাচার্য
নৈতিকতা ও দর্শন চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শনিবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে দর্শন বিভাগ ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র ও নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিশুদের মাঝে পরমতসহিষ্ণুতা, উদারতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে দর্শন চর্চার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, নৈতিকতা ও দর্শন চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই দেশে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে। ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ভদ্রতাকে দুর্বলতা ভাবার প্রচলিত সংস্কৃতি পরিবর্তন করে অন্যকে শ্রদ্ধা ও গুরুত্ব দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ এবং দর্শনের নৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জা
নৈতিকতা ও দর্শন চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে দর্শন বিভাগ ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র ও নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিশুদের মাঝে পরমতসহিষ্ণুতা, উদারতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে দর্শন চর্চার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, নৈতিকতা ও দর্শন চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই দেশে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে।
ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ভদ্রতাকে দুর্বলতা ভাবার প্রচলিত সংস্কৃতি পরিবর্তন করে অন্যকে শ্রদ্ধা ও গুরুত্ব দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ এবং দর্শনের নৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক আহম্মদ উল্লাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস স্বাগত বক্তব্য দেন। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট শিক্ষক ও গবেষকরা সম্মেলনের তিনটি অধিবেশনে শিশুদের দর্শন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। স্বনামধন্য দার্শনিক, প্রাবন্ধিক ও মনোবিজ্ঞানীরা প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন।
এফএআর/ইএ
What's Your Reaction?