নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মঙ্গলবার (০৬ মে) এ তথ্য জানানো হয়েছে। এর আগে ৪ মে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। আর লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি ও লিমন হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই মার্কিন তরুণ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রাক্তন শিক্ষার্থী। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে (ইকে ০২২০) করে বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে বিরতি ও ফ্লাইট (ইকে ০৫৮২) পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে। মরদেহ দেশে পাঠানোর আগে আজ স্থানীয় সময়

নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মঙ্গলবার (০৬ মে) এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৪ মে নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়।

বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। আর লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

বৃষ্টি ও লিমন হত্যাকাণ্ডে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী এই মার্কিন তরুণ ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রাক্তন শিক্ষার্থী।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে (ইকে ০২২০) করে বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে বিরতি ও ফ্লাইট (ইকে ০৫৮২) পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে।

মরদেহ দেশে পাঠানোর আগে আজ স্থানীয় সময় বেলা ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর বিষয়টি তত্ত্বাবধান করছে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow