নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অভিযোগে দুই হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হাসপাতালের অননুমোদিত শয্যাগুলো তালা মেরে বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (৭ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে মাইজদীর নিউ শমরিতা হাসপাতাল ও মেঘনা হাসপাতাল নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা গেছে, লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনের অতিরিক্ত শয্যা পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মেঘনা হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও ত্রুটি সংশোধন না করলে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিবন্ধনহীন, রোগী হয়রানিকারী ও পর্যাপ্ত জনবলহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্য

নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অভিযোগে দুই হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হাসপাতালের অননুমোদিত শয্যাগুলো তালা মেরে বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে মাইজদীর নিউ শমরিতা হাসপাতাল ও মেঘনা হাসপাতাল নামের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ও মাহফুজুল হক উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনের অতিরিক্ত শয্যা পরিচালনা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ প্রয়োজনীয় জনবল না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মেঘনা হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং নিউ শমরিতা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও ত্রুটি সংশোধন না করলে প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিবন্ধনহীন, রোগী হয়রানিকারী ও পর্যাপ্ত জনবলহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow