নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

দীর্ঘ ১৭ বছর পর নোয়াখলীর জেলা শহর মাইজদীতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন নোয়াখালী-৪ আসনের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এমপির এমন পরিচ্ছন্নতা অভিযানে খুশি নোয়াখালীর পৌর নাগরিকরা। শনিবার দিনভর নোয়াখালী পৌরসভার বিশ্বনাথসহ বিভিন্ন এলাকায় প্রধান প্রধান সড়কের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন তিনি। এ সময় মোহাম্মদ শাহজাহান বলেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে সড়কগুলো পরিষ্কার থাকবে, মশা- মাছির উপদ্রব কমবে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে।প্রতি শনিবার এই কার্যক্রম চলবে এবং পৌর নাগরিকদের পরিবেশ রক্ষার জন্য অনুরোধ করেন তিনি।এ উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা আবু নাছের, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, সলিমুল্লাহ বাহার হিরণ, ওমর ফারুক টপি, জাহাঙ্গীর আলম কাল, শাহ জাফর উল্লাহ রাসেল, মিজানুর রহমান, আজগর উদ্দিন দুখু ও আবু হানিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

দীর্ঘ ১৭ বছর পর নোয়াখলীর জেলা শহর মাইজদীতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেছেন নোয়াখালী-৪ আসনের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এমপির এমন পরিচ্ছন্নতা অভিযানে খুশি নোয়াখালীর পৌর নাগরিকরা। শনিবার দিনভর নোয়াখালী পৌরসভার বিশ্বনাথসহ বিভিন্ন এলাকায় প্রধান প্রধান সড়কের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন তিনি।

এ সময় মোহাম্মদ শাহজাহান বলেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে সড়কগুলো পরিষ্কার থাকবে, মশা- মাছির উপদ্রব কমবে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে।প্রতি শনিবার এই কার্যক্রম চলবে এবং পৌর নাগরিকদের পরিবেশ রক্ষার জন্য অনুরোধ করেন তিনি।এ উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা আবু নাছের, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, সলিমুল্লাহ বাহার হিরণ, ওমর ফারুক টপি, জাহাঙ্গীর আলম কাল, শাহ জাফর উল্লাহ রাসেল, মিজানুর রহমান, আজগর উদ্দিন দুখু ও আবু হানিফসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow