নোয়াখালীতে নারী হেনস্থার অভিযোগে ছাত্রশিবিরের স্মারকলিপি 

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল উপজেলা শাখা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) এর সহকারী রিটানিক কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত ও সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক। স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে।সর্বপর্যায়ে নারী হেনস্থা বন্ধ করা ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা, একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে সাধারণ ভোটার ও নির্বাচনী এজেন্টদের হুমকি-ধমকি প্রদান বন্ধ করা এবং এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উল্লেখ করা হয়। এর মধ্যে নির্ধারিত স

নোয়াখালীতে নারী হেনস্থার অভিযোগে ছাত্রশিবিরের স্মারকলিপি 

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) এর সহকারী রিটানিক কর্মকর্তার নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটখিল উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত ও সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক। স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে।সর্বপর্যায়ে নারী হেনস্থা বন্ধ করা ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা, একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে সাধারণ ভোটার ও নির্বাচনী এজেন্টদের হুমকি-ধমকি প্রদান বন্ধ করা এবং এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও উল্লেখ করা হয়। এর মধ্যে নির্ধারিত সময়ের পূর্বে মাইকিং, রঙিন ব্যানার-ফেস্টুন সাঁটানো, নগদ অর্থ বিতরণসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে বলে স্মারকলিপিতে বলা হয়।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ দলীয়ভাবে সক্রিয় হয়ে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক আমিমুল এহসান ফাহাদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, জেলা উত্তর প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, নোয়াখালী সরকারি কলেজ সভাপতি নাজিম মাহমুদ শুভসহ চাটখিল উপজেলা ও পৌরসভা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শেষে নির্বাচন কর্মকর্তার নিকট উত্থাপিত বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow