নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

নোয়াখালীর কবিরহাটে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৮) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালক মহিউদ্দিন মাহমুদ ও চালকের সহকারী সালাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করেছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত

নোয়াখালীর কবিরহাটে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৮) এবং ৯ নম্বর ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন।

এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালক মহিউদ্দিন মাহমুদ ও চালকের সহকারী সালাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন মজনু/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow