নোয়াখালীতে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেলে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। স্থানীয় সূত্র জানায়, খালপাড় এলাকায় মরদেহটি দেখে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। মরদেহের হা-পা বাধা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তাকে শ্বাসরোধ করে বা পিটিয়ে হত্যা করে মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে নিহতের সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এএসএম

নোয়াখালীতে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেলে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়, খালপাড় এলাকায় মরদেহটি দেখে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। মরদেহের হা-পা বাধা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তাকে শ্বাসরোধ করে বা পিটিয়ে হত্যা করে মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে নিহতের সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow