নৌপরিবহন মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ১৩৯
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন গ্রেডের ১৭টি পদে ১৩৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিদের আবেদন করতে হবে অনলাইন। আবেদন শুরু হয়েছে ২৯ এপ্রিল। চলবে আগামী ২৩ মে পর্যন্ত। চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি- ১. পদের নাম: চিকিৎসা কর্মকর্তা পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। ২. পদের নাম: চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব) পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৩. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। ৪. পদের নাম: অর্থ কর্মকর্তা পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন গ্রেডের ১৭টি পদে ১৩৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিদের আবেদন করতে হবে অনলাইন। আবেদন শুরু হয়েছে ২৯ এপ্রিল। চলবে আগামী ২৩ মে পর্যন্ত।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
১. পদের নাম: চিকিৎসা কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: অর্থ কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে মেজরসহ এমবিএ থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: সামরিক বা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রিসহ পুলিশ বা আনসার বিভাগের পদে চার বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. পদের নাম: ট্রাফিক অফিসার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌ যান)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি/ডিওটি দ্বিতীয় শ্রেণি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৮. পদের নাম: সহকারী নিরাপত্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক/আধা সামরিক/পুলিশ/আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সমমানের কর্মকর্তা।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
৯. পদের নাম: টেকনিশিয়ান (প্যাথলজি)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: প্যাথলজিতে ডিপ্লোমা বা প্যারামেডিকস সার্টিফিকেটসহ এইচএসসি পাস হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
১০. পদের নাম: গবেষণা সহকারী
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/গণিতসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
১১. পদের নাম: রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: রেডিওগ্রাফিতে ডিপ্লোমাসহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১২. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্সসহ এসএসসি পাস।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৩. পদের নাম: কম্পাউন্ডার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: কম্পাউন্ডারশিপ সার্টিফিকেটসহ স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
১৪. পদের নাম: লিডিং ফায়ারম্যান
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সে ট্রেনিংপ্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
১৫. পদের নাম: নিরাপত্তা হাবিলদার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: ক. এইচএসসি পাস, খ. অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।
১৬. পদের নাম: সুইপার কাম মালি
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
১৭. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১১৮
শিক্ষাগত যোগ্যতা: ক. এসএসসি পাস হতে হবে, খ. অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনে বয়সসীমা: ১ থেকে ৪, ৬, ৭, ১০ ও ১৪ থেকে ১৭ নম্বর প্রার্থীর ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে ওয়েবসাইটে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও ফি জমাদানের প্রক্রিয়া শেষ হলে, প্রার্থীরা www.mpajobsbd.com পোর্টালে লগইন করে তাদের ড্যাশবোর্ড থেকে আবেদনপত্রের কপি ও পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন।
আবেদন ফি : ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৮ থেকে ১০ নম্বর পদে ১৭২ টাকা, ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ১২১ টাকা ও ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৬৯ টাকা। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৬৯ টাকা।
আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ
* আবেদন শুরু: ২৯ এপ্রিল ২০২৬।
* আবেদনের শেষ সুযোগ: ২৩ মে ২০২৬ পর্যন্ত।
* বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে
What's Your Reaction?