ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার মিসাইল-ড্রোন হামলা, নিহত ৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন। তুরস্কে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার পরিকল্পনা থাকার আগের দিন সোমবার (৬ জুলাই) ভোরে এই হামলা চালানো হয়। শহরের কেন্দ্রজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষতিগ্রস্ত বহুতল আবাসিক ভবনগুলোতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। বিভিন্ন ভবনে আঘাত হানার পাশাপাশি শহরের কয়েকটি এলাকায় আগুনও ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন পুতিনকে সহায়তার প্রস্তাব দিলেন ট্রাম্প কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, সোমবার ভোরে পোদিলস্কি এলাকায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ওপরের তলা থেকে শিশুসহ বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। তবে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে। হামলার সময় পুরো শহরে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হলে অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে চলে যান। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, মস্কো নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। গত বৃহস্পতিবার কি

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার মিসাইল-ড্রোন হামলা, নিহত ৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন।

তুরস্কে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশ নেওয়ার পরিকল্পনা থাকার আগের দিন সোমবার (৬ জুলাই) ভোরে এই হামলা চালানো হয়।

শহরের কেন্দ্রজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ক্ষতিগ্রস্ত বহুতল আবাসিক ভবনগুলোতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। বিভিন্ন ভবনে আঘাত হানার পাশাপাশি শহরের কয়েকটি এলাকায় আগুনও ছড়িয়ে পড়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, সোমবার ভোরে পোদিলস্কি এলাকায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ওপরের তলা থেকে শিশুসহ বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। তবে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

হামলার সময় পুরো শহরে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হলে অনেক বাসিন্দা আশ্রয়কেন্দ্রে চলে যান।

এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, মস্কো নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার ভয়াবহ এক হামলায় ৩০ জন নিহত হওয়ার পর এখন আবার এই হামলা চালানো হলো। ওইদিনের হামলাটি ছিল যুদ্ধ শুরুর পর কিয়েভে তৃতীয় সর্বোচ্চ প্রাণঘাতী আক্রমণ।

সূত্র: সিএনএন

একিউএফ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow