নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক ইসরাফিল

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইসরাফিল কবীর রাজু জয়ী হয়েছেন। সভাপতি পদে আজিবুর রহমান ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ইসরাফিল কবীর রাজু ৫১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন তাদের ভোট প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সোমবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: নুর মোহাম্মদ। নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে শরিফুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান জুলু নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে লাভলী আক্তার, গ্রন্থাগার সম্পাদক ইমরুল হাসান সনেট এবং নির্বাহী সদস্যের পাঁচটি পদে শিমুল ফকির, এস এম একবাল হোসেন, কাজী জিয়াউর রহমান, মিলিনা খানম, শাহাজিয়ার শার

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক ইসরাফিল

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইসরাফিল কবীর রাজু জয়ী হয়েছেন। সভাপতি পদে আজিবুর রহমান ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ইসরাফিল কবীর রাজু ৫১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন তাদের ভোট প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সোমবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: নুর মোহাম্মদ।

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে শরিফুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান জুলু নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে লাভলী আক্তার, গ্রন্থাগার সম্পাদক ইমরুল হাসান সনেট এবং নির্বাহী সদস্যের পাঁচটি পদে শিমুল ফকির, এস এম একবাল হোসেন, কাজী জিয়াউর রহমান, মিলিনা খানম, শাহাজিয়ার শারমিন মুন্নী নির্বাচিত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow