নড়াইলে তিন মাসের শিশুকে হত্যার অভিযোগ: মা আটক

নড়াইল সদর উপজেলার আলুকদিয়া গ্রামে তিন মাস বয়সী নিজের শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাবাসসুম। এ ঘটনায় অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। পুলিশ ও নিহত শিশুর স্বজনদের সূত্রে জানা যায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনের সঙ্গে সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর আরিফা শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, “গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন করে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ ভোর সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানানো হয়, আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার (তাবাসসুম) গলার দুইপাশে দাগ দ

নড়াইলে তিন মাসের শিশুকে হত্যার অভিযোগ: মা আটক

নড়াইল সদর উপজেলার আলুকদিয়া গ্রামে তিন মাস বয়সী নিজের শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাবাসসুম। এ ঘটনায় অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।

পুলিশ ও নিহত শিশুর স্বজনদের সূত্রে জানা যায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনের সঙ্গে সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চাঁন মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর আরিফা শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, “গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন করে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ ভোর সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানানো হয়, আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার (তাবাসসুম) গলার দুইপাশে দাগ দেখতে পায়।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow