নড়াইলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

নড়াইল-২ আসনে পরাজিত ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছে।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক জনকে যশোরে পাঠানো হয়েছে। অন্যদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার গাবতলা এলাকায় পরাজিত প্রার্থী ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকদের সঙ্গে অপর পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই নারীসহ ১৪।   আহতদের মধ্যে ধানের শীষের পক্ষের রাব্বি নামে একজনকে যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের জেলা হাসপাতাল নড়াইলে ভর্তি করা হয়েছে। কলস প্রতিকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চায়ের দোকানে বসেছিলাম। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের লোক আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ ৯ জন আহত হয়েছে।  তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা আমাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

নড়াইলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

নড়াইল-২ আসনে পরাজিত ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক জনকে যশোরে পাঠানো হয়েছে। অন্যদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার গাবতলা এলাকায় পরাজিত প্রার্থী ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থকদের সঙ্গে অপর পরাজিত স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই নারীসহ ১৪।
 
আহতদের মধ্যে ধানের শীষের পক্ষের রাব্বি নামে একজনকে যশোর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের জেলা হাসপাতাল নড়াইলে ভর্তি করা হয়েছে।

কলস প্রতিকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চায়ের দোকানে বসেছিলাম। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের লোক আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ ৯ জন আহত হয়েছে। 

তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা আমাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫ জন আহত হয়।

তাদের মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়েছে।
 
সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন,কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow