নড়াইলে নাগরিক সনদ দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

নড়াইলের লোহাগড়ায় নাগরিক সনদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২১) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তাজু শেখকে (৪০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে তাজু শেখ ওই গৃহবধূকে ফোন করেন। এসময় তিনি তাজুকে জানান, তিনি স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন। এখন গারমেন্টসে চাকরির করবেন। এরপর তাজু শেখ তাকে বলেন, চাকরি পেতে নাগরিক সনদ লাগবে এবং সেটি তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। পরদিন ২৫ মার্চ সকালে সনদ দেওয়ার কথা বলে গৃহবধূকে নিজের বাড়িতে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন তাজু। পরে তার হাতে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পর ওই নারী চাকরির আশায় ঢাকার সাভারে চলে আসেন। তবে সেখানে কোনো

নড়াইলে নাগরিক সনদ দেওয়ার প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ

নড়াইলের লোহাগড়ায় নাগরিক সনদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২১) বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তাজু শেখকে (৪০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে তাজু শেখ ওই গৃহবধূকে ফোন করেন। এসময় তিনি তাজুকে জানান, তিনি স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন। এখন গারমেন্টসে চাকরির করবেন। এরপর তাজু শেখ তাকে বলেন, চাকরি পেতে নাগরিক সনদ লাগবে এবং সেটি তিনি ব্যবস্থা করে দিতে পারবেন। পরদিন ২৫ মার্চ সকালে সনদ দেওয়ার কথা বলে গৃহবধূকে নিজের বাড়িতে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন তাজু। পরে তার হাতে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার পর ওই নারী চাকরির আশায় ঢাকার সাভারে চলে আসেন। তবে সেখানে কোনো ব্যবস্থা করতে না পেরে গত ৬ এপ্রিল বাড়ি ফিরে আসেন। এরপর বিষয়টি পরিবারকে জানালে গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে তাজু শেখকে গ্রেফতার করে।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতার করা হয়। গত ১০ এপ্রিল (শুক্রবার) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভুক্তভোগী গৃহবধূর ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হাফিজুল নিলু/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow