নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত রবিউল ইসলাম (৩০) রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রবিউল ইসলামের বাড়ির একটি ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। নড়াইল জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিব আকবর বলেন, "হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত রবিউল ইসলাম (৩০) রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে রবিউল ইসলামের বাড়ির একটি ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

নড়াইল জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আসিব আকবর বলেন, "হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আইনগত ব্যবস্থা নিতে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। "

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, "পাঁচ বছর বয়সী জান্নাতুল নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। দ্রুতই তাঁকে আইনের আওতায় আনা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow