পঞ্চগড়ে গোপনে তিন বিষয়ের পরীক্ষা দুই ঘন্টায় দিলেন এসএসসি পরীক্ষার্থী

পঞ্চগড়ে একটি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে তিনটি ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেন্দ্র সচিব অবশ্য আর্থিক সুবিধার কথা অস্বীকার করে বলেছেন, ল্যাব সহকারীর তদারকিতে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীর বাবা শুধু চা-নাস্তা খাইয়েছেন।ঘটনাটি গত ৭ জুন পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঘটে। অভিযোগ অনুযায়ী, সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী তনুশ্রী দত্ত (এসএসসি রোল নম্বর ২৬৫০২২) গোপনে এই পরীক্ষা দিয়েছেন। কেন্দ্র সচিব আনিসুর রহমান, যিনি জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা হলে উত্তেজিত হয়ে জানান যে, ছাত্রীর বাবা এবং তার স্কুলের প্রধান শিক্ষকের অনুরোধে তিনি এই গোপন পরীক্ষার ব্যবস্থা করেছেন। তবে, তিনি ছাত্রীর এককভাবে পরীক্ষা দেওয়ার কোনো লিখিত আবেদন দেখাতে পারেননি।জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্র সচিব আনিসুর রহমান

পঞ্চগড়ে গোপনে তিন বিষয়ের পরীক্ষা দুই ঘন্টায় দিলেন এসএসসি পরীক্ষার্থী

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow