পঞ্চগড়ে নববর্ষ উপলক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা

পঞ্চগড় পৌরসভায় ঝড় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রনিক পঞ্চগড় পৌরসভার তিনটি ওয়ার্ডের চার ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রতিটি পরিবারকে নববর্ষ উপলক্ষে ১৩ হাজার টাকা করে বাড়ি বাড়ি গিয়ে নগদ আর্থিক সহায়তা দেন তিনি। সহায়তা প্রাপ্ত পরিবারগুলো হচ্ছেন পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া গ্রামের মো. আকবর, চানপাড়া গ্রামের আব্দুল কাদের, উত্তর জালাসি গ্রামের জয়মনা বেগম, জালাসি এলাকার হোসেন আলীর পরিরার । গত ২৭ মার্চ পঞ্চগড়ে ঝড় শিলা বৃষ্টিতে পৌর এলাকার এসব পরিবারের কারও বসতঘর কারও বাদাম ক্ষেত ভূট্ট্রাক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় নিদারুন কস্টে দিন পার করছিল । আগামিকাল পহেলা বৈশাখে তাদের খাবারের ব্যাবস্থাও ছিলনা । এই খবর পেয়ে আব্দুল্লাহ আল মামুন রনিক তাদের বাড়ি বাড়ি গিয়ে নগদ আর্থিক সহায়তা দেন। সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রনিক জানান পৌর এলাকার এসব ক্ষতিগ্রস্থ চারটি পরিবরকে নিজের জমানো টাকা থেকে ৫২ হাজার টাকা সহায়তা দিয়েছি। কারন আমি মানব

পঞ্চগড়ে নববর্ষ উপলক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা

পঞ্চগড় পৌরসভায় ঝড় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রনিক পঞ্চগড় পৌরসভার তিনটি ওয়ার্ডের চার ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রতিটি পরিবারকে নববর্ষ উপলক্ষে ১৩ হাজার টাকা করে বাড়ি বাড়ি গিয়ে নগদ আর্থিক সহায়তা দেন তিনি।

সহায়তা প্রাপ্ত পরিবারগুলো হচ্ছেন পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া গ্রামের মো. আকবর, চানপাড়া গ্রামের আব্দুল কাদের, উত্তর জালাসি গ্রামের জয়মনা বেগম, জালাসি এলাকার হোসেন আলীর পরিরার । গত ২৭ মার্চ পঞ্চগড়ে ঝড় শিলা বৃষ্টিতে পৌর এলাকার এসব পরিবারের কারও বসতঘর কারও বাদাম ক্ষেত ভূট্ট্রাক্ষেত ক্ষতিগ্রস্থ হওয়ায় নিদারুন কস্টে দিন পার করছিল । আগামিকাল পহেলা বৈশাখে তাদের খাবারের ব্যাবস্থাও ছিলনা । এই খবর পেয়ে আব্দুল্লাহ আল মামুন রনিক তাদের বাড়ি বাড়ি গিয়ে নগদ আর্থিক সহায়তা দেন।

সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন রনিক জানান পৌর এলাকার এসব ক্ষতিগ্রস্থ চারটি পরিবরকে নিজের জমানো টাকা থেকে ৫২ হাজার টাকা সহায়তা দিয়েছি। কারন আমি মানবিকতার জায়গা থেকে মনে হয়েছে এই মহুর্তে তাদের পরিবার অসহায় অবস্থায় রয়েছে এজন্যই পহেলা বৈশাখে যাতে তাদের মুখে হাসি ফুটাতেই আমার এই উদ্যোগ ভবিষ্যতেও আমি পঞ্চগড় পৌরবাসির সুখে দুখে বিপদে আপদে সাধ্যমত এগিয়ে আসবো। আগামিতে স্থানীয় সরকার তথা পৌরসভার নির্বাচনে আমি মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হলে পৌরবাসির সকল সমস্যায় নিজেকে উৎসর্গ করে দিবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow