পঞ্চগড়ে বিএনপি পন্থী আইনজীবিদের ভূমিধস জয়

পঞ্চগড় পঞ্চগড় জেলা আইনজিবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবিদের ভূমিধস বিজয় হয়েছে। ১১ টি পদের মধ্যে নয়টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছে। এদের সভাপতি পদে জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিন্দন্দী এডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট সাধারন সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট এবং আরেক প্রতিদ্বন্দী সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মো. আব্দুল বারী পেয়েছেন ৪২ ভোট। লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পান ৯৯ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পান ৯৪ ভোট। এছাড়াও সহ সাধারন সম্পাদক পদে আওয়ামী পন্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী এডভো

পঞ্চগড়ে বিএনপি পন্থী আইনজীবিদের ভূমিধস জয়

পঞ্চগড় পঞ্চগড় জেলা আইনজিবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবিদের ভূমিধস বিজয় হয়েছে। ১১ টি পদের মধ্যে নয়টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছে।

এদের সভাপতি পদে জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এ হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিন্দন্দী এডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট সাধারন সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট এবং আরেক প্রতিদ্বন্দী সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মো. আব্দুল বারী পেয়েছেন ৪২ ভোট।

লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পান ৯৯ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পান ৯৪ ভোট।

এছাড়াও সহ সাধারন সম্পাদক পদে আওয়ামী পন্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট সোলায়মান হক ৭৯ ভোট পেয়েছেন।

অপরদিকে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আরাফাত হোসেন জনী, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ২য় তলায় বিরতিহীন ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এডভোকেট খলিলুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট মোছা.আনোয়ারা বেগম, এডভোকেট আনোয়ার হোসেন দায়িত্ব পালন করেন। এদিকে ভোটগ্রহনের সময় পঞ্চগড় জেলা জজ আদালত এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow