পঞ্চগড়ে মামী-ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, সাতজনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে নির্জন বাসায় ঘরের ভিতরে ঢুকে মামী-ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে গত রাতে মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ভাগ্নি জেসমিন আক্তারের বাবা জয়নউদ্দিন।মামলার অভিযোগ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় দুই যুবতী মামী-ভাগ্নি। অনুষ্ঠান শেষে নিজেদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ফিরছিল। বাড়িতে তালা দেখে ভাগ্নি অন্য আশ্রয়ন প্রকল্পের বাড়িতে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশী পারভেজ চার্জার ভ্যান বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে রাসেল, বিশ্বজিৎ-সহ ছয়জন তরুণকে ডেকে আনে। এ সময় পারভেজ, রাসেল এবং বিশ্বজিৎ বাড়িতে একা পেয়ে ভাগ্নির ঘরের বেড়া কেটে প্রবেশ করে ভাগ্নিকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ডেকে আনা অজ্ঞাতনামা চারজন মামীকে বাড়ির পাশে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন গত ০১ জুন মামী-ভাগ্নির শারীরিক অবস্থা খারাপ হলে এলাকাবাসীর সহযোগীতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম

পঞ্চগড়ে মামী-ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, সাতজনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ে নির্জন বাসায় ঘরের ভিতরে ঢুকে মামী-ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে গত রাতে মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ভাগ্নি জেসমিন আক্তারের বাবা জয়নউদ্দিন।

মামলার অভিযোগ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় দুই যুবতী মামী-ভাগ্নি। অনুষ্ঠান শেষে নিজেদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ফিরছিল। বাড়িতে তালা দেখে ভাগ্নি অন্য আশ্রয়ন প্রকল্পের বাড়িতে যাওয়ার চেষ্টা করে।

এ সময় প্রতিবেশী পারভেজ চার্জার ভ্যান বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে রাসেল, বিশ্বজিৎ-সহ ছয়জন তরুণকে ডেকে আনে। এ সময় পারভেজ, রাসেল এবং বিশ্বজিৎ বাড়িতে একা পেয়ে ভাগ্নির ঘরের বেড়া কেটে প্রবেশ করে ভাগ্নিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ডেকে আনা অজ্ঞাতনামা চারজন মামীকে বাড়ির পাশে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন গত ০১ জুন মামী-ভাগ্নির শারীরিক অবস্থা খারাপ হলে এলাকাবাসীর সহযোগীতায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে দুই যুবতী নারী গত ০১ জুন রাতে ভর্তি হয়। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সেই সাথে ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালেক জানান, এই ঘটনায় তিনজন নামীয় এবং অজ্ঞাতনামা চারজনকে অভিযুক্ত করে ধর্ষণের শিকার নারীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের ধরতে আইনি প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow