পটিয়ায় মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (২৪ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মুন্সির মসজিদ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার গ্রেফতার জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে। র‍্যাব জানায়, পটিয়া থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত জয়নাল আবেদীন রাশেদকে দুটি ধারায় পৃথকভাবে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড এবং মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে হাটহাজারী মডেল থানায় হ

পটিয়ায় মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৪ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মুন্সির মসজিদ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে।

র‍্যাব জানায়, পটিয়া থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত জয়নাল আবেদীন রাশেদকে দুটি ধারায় পৃথকভাবে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড এবং মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow