পটুয়াখালীতে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র বিএনপি-জামায়াতের সংঘর্ষ

পটুয়াখালীর বাউফলে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জামায়াতে ইসলামীর কর্মী সিফাত চৌকিদার এবং বিএনপির সমর্থক সুজন চৌকিদার। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারি ওই এলাকায় ভোট চাওয়ার জন্য প্রচারণা চালাতে গেলে সিফাত চৌকিদারের সঙ্গে তার কাটাকাটি হয়। এ সময় বিএনপি নেতার পক্ষ নিয়ে প্রতিবাদ করেন সুজন চৌকিদার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা হস্তক্ষেপ করেন এবং বেল্লাল ব্যাপারি ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর সিফাত ও সুজনের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সুজনের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে বিষয়টি জানতে পেরে সুজনের পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সিফাতকে মারধর করেন। এ ঘটনায় আহত সিফাত ও সুজন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এ বিষ

পটুয়াখালীতে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র বিএনপি-জামায়াতের সংঘর্ষ

পটুয়াখালীর বাউফলে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জামায়াতে ইসলামীর কর্মী সিফাত চৌকিদার এবং বিএনপির সমর্থক সুজন চৌকিদার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারি ওই এলাকায় ভোট চাওয়ার জন্য প্রচারণা চালাতে গেলে সিফাত চৌকিদারের সঙ্গে তার কাটাকাটি হয়। এ সময় বিএনপি নেতার পক্ষ নিয়ে প্রতিবাদ করেন সুজন চৌকিদার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা হস্তক্ষেপ করেন এবং বেল্লাল ব্যাপারি ঘটনাস্থল ত্যাগ করেন।

এরপর সিফাত ও সুজনের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সুজনের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে বিষয়টি জানতে পেরে সুজনের পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে সিফাতকে মারধর করেন।

এ ঘটনায় আহত সিফাত ও সুজন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, আমি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow