পটোলের দোলমা, বাঙালি ঘরানার এক অসাধারণ ভরপুর পদ

পটোলের দোলমা, বাঙালি রান্নাঘরের এক অনন্য স্বাদ, যেখানে সাধারণ পটোল হয়ে ওঠে অসাধারণ এক ভরপুর পদ। পাতলা খোসার ভেতরে মশলাদার পুর ভরে ধীরে ধীরে রান্না করা এই খাবার শুধু একটি রেসিপি নয়, বরং বাঙালির ঐতিহ্য আর ঘরোয়া ভালোবাসার এক সুস্বাদু প্রকাশ। উৎসবের টেবিল হোক বা বিশেষ অতিথি আপ্যায়ন-পটোলের দোলমা সবসময়ই নিয়ে আসে এক আলাদা উষ্ণতা আর রসনার আনন্দ। রইলো রেসিপি- আরও পড়ুন অল্পতেই অসাধারণ স্বাদ পেতে রাঁধুন লতি চিংড়ি উপকরণ পটোল ৮-১০টি লবণ স্বাদমতো হলুদ আধা চা-চামচ কিমা (মাংস/মাছ) ১ কাপ পেঁয়াজকুচি ১টি আদা-রসুনবাটা ১ চা-চামচ কাঁচামরিচ কুচি ২টি হলুদগুঁড়া আধা চা-চামচ মরিচগুঁড়া আধা চা-চামচ জিরাগুঁড়া আধা চা-চামচ গরমমসলা আধা চা-চামচ চিনি সামান্য আরও পড়ুন লাঞ্চ বা বিকেলের নাসতায় রাখতে পারেন কাঁচকি মাছের বড়া যেভাবে তৈরি করবেন প্রথমে পটোলের খোসা হালকা করে চেঁছে নিন। এরপর এক পাশের মাথা কেটে নিন এবং পাতলা ছুরি বা চা-চামচের হাতল দিয়ে ভেতরের বীজগুলো বের করে ফেলুন। তারপর পটোলগুলো লবণ ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে কুচানো পেঁয়াজ ভাজুন। এরপর আদা-রসুনবাটা দিয়ে কিছুক

পটোলের দোলমা, বাঙালি ঘরানার এক অসাধারণ ভরপুর পদ

পটোলের দোলমা, বাঙালি রান্নাঘরের এক অনন্য স্বাদ, যেখানে সাধারণ পটোল হয়ে ওঠে অসাধারণ এক ভরপুর পদ। পাতলা খোসার ভেতরে মশলাদার পুর ভরে ধীরে ধীরে রান্না করা এই খাবার শুধু একটি রেসিপি নয়, বরং বাঙালির ঐতিহ্য আর ঘরোয়া ভালোবাসার এক সুস্বাদু প্রকাশ।

উৎসবের টেবিল হোক বা বিশেষ অতিথি আপ্যায়ন-পটোলের দোলমা সবসময়ই নিয়ে আসে এক আলাদা উষ্ণতা আর রসনার আনন্দ। রইলো রেসিপি-

উপকরণ

  • পটোল ৮-১০টি
  • লবণ স্বাদমতো
  • হলুদ আধা চা-চামচ
  • কিমা (মাংস/মাছ) ১ কাপ
  • পেঁয়াজকুচি ১টি
  • আদা-রসুনবাটা ১ চা-চামচ
  • কাঁচামরিচ কুচি ২টি
  • হলুদগুঁড়া আধা চা-চামচ
  • মরিচগুঁড়া আধা চা-চামচ
  • জিরাগুঁড়া আধা চা-চামচ
  • গরমমসলা আধা চা-চামচ
  • চিনি সামান্য

যেভাবে তৈরি করবেন

প্রথমে পটোলের খোসা হালকা করে চেঁছে নিন। এরপর এক পাশের মাথা কেটে নিন এবং পাতলা ছুরি বা চা-চামচের হাতল দিয়ে ভেতরের বীজগুলো বের করে ফেলুন। তারপর পটোলগুলো লবণ ও হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন।

এবার কড়াইতে তেল গরম করে কুচানো পেঁয়াজ ভাজুন। এরপর আদা-রসুনবাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। এর মধ্যে কিমা দিয়ে দিন এবং সাথে প্রয়োজনীয় অন্যান্য মসলা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মিশ্রণটা ভালোভাবে ভাজা ভাজা হলে নামিয়ে ঠান্ডা হতে দিন।

ঠান্ডা হলে প্রতিটি পটোলের ভেতরে তৈরি করা পুর ভালোভাবে ভরে দিন। রান্নার সময় পুর বের হয়ে না যেতে চাইলে কেটে রাখা মাথার অংশটি টুথপিক দিয়ে আটকে দিতে পারেন।

গ্রেভির জন্য পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, টমেটোবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, হলুদ আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, গরমমসলা আধা চা-চামচ এবং প্রয়োজনমতো তেল নিন।

এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা ও টমেটোবাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর সব গুঁড়া মসলা দিয়ে রান্না করুন যতক্ষণ না তেল আলাদা হয়ে আসে। তারপর ভরা পটোলগুলো আস্তে করে মসলার মধ্যে দিয়ে দিন। সামান্য পানি যোগ করে ঢেকে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। শেষে গরমমসলা ছিটিয়ে নামিয়ে নিন। পরিবেশনের আগে চাইলে পটোলের ঢাকনা অংশগুলো খুলে ফেলতে পারেন।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow