পত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর পত্নীতলায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা সভা কক্ষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজ, উপ- সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সর্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সহ-সভাপতি বাবু স্বদেশ কুমার মন্ডল, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী সহ শিক্ষক-শিক্ষার্থী, সূধীজন প্রমূখ। "অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" বিষয়ে - দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী এবং খিরসিন এস কে উচ্চ বিদ্যালয় রানার্স আপ নির্বাচিত হয়। এতে শ্রেষ্ঠ বক্তা নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মেফতাহুল জান্নাত বিবেচিত হয়।

পত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর পত্নীতলায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা সভা কক্ষে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজ, উপ- সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সর্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সহ-সভাপতি বাবু স্বদেশ কুমার মন্ডল, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী সহ শিক্ষক-শিক্ষার্থী, সূধীজন প্রমূখ।

"অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" বিষয়ে - দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী এবং খিরসিন এস কে উচ্চ বিদ্যালয় রানার্স আপ নির্বাচিত হয়। এতে শ্রেষ্ঠ বক্তা নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মেফতাহুল জান্নাত বিবেচিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow