পথচারীকে মারধর, মনিকাকে গ্রেপ্তারের দাবি
রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকেই তাকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। অবাক করা বিষয় হলো, মারধরের পর তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়। ঘটনার পরপরই মনিকা নিজেই সেই ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। নিছক ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই মনিকা এই ভিডিওটি আপলোড করেছেন বলে অনেকে অভিযোগ তুলে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি করছেন। এদিকে পুরো ঘটনার বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার
রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকেই তাকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। অবাক করা বিষয় হলো, মারধরের পর তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়। ঘটনার পরপরই মনিকা নিজেই সেই ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। নিছক ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই মনিকা এই ভিডিওটি আপলোড করেছেন বলে অনেকে অভিযোগ তুলে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি করছেন।
এদিকে পুরো ঘটনার বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মনিকা। তিনি দাবি করেন ওই ব্যক্তি তার খুব কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন। ধাক্কা দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি মনিকাকে নিয়ে বাজে মন্তব্যও করেন বলে তার অভিযোগ। তিনি আরও জানান যে পুরো ঘটনার এই ভিডিওটি তার মা ধারণ করেছিলেন।
What's Your Reaction?