পদ পাওয়ার রাতেই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি গঠনের রাতেই পৌর কমিটিতে পদ পাওয়া সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (১৬ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলভী শহরের দিয়ার ধানগড়া মহল্লার জুলহাস হোসেনের ছেলে।  জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিরাজগঞ্জ জেলা, সদর থানা, পৌর ও সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে আলভী পৌর কমিটির সহসভাপতির দায়িত্ব পান। পরে একই রাতেই তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিস্ফোরক মামলায় আলভীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পদ পাওয়ার রাতেই গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি গঠনের রাতেই পৌর কমিটিতে পদ পাওয়া সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলভী শহরের দিয়ার ধানগড়া মহল্লার জুলহাস হোসেনের ছেলে। 

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিরাজগঞ্জ জেলা, সদর থানা, পৌর ও সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে আলভী পৌর কমিটির সহসভাপতির দায়িত্ব পান। পরে একই রাতেই তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিস্ফোরক মামলায় আলভীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow