পদ ফিরে পেয়ে কী বললেন ছাত্রদল নেতা হামিম?
পদ ফিরে পেয়েছেন অব্যাহতি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সাংগঠনিক পদ থেকে হামিমকে দেওয়া সাময়িক অব্যাহতি প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। পদ ফিরে পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্রদলের এ নেতা। বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শেখ তানভীর বারী হামিম বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল শাখার আহ্বায়ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে গত ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময়ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম
পদ ফিরে পেয়েছেন অব্যাহতি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সাংগঠনিক পদ থেকে হামিমকে দেওয়া সাময়িক অব্যাহতি প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। পদ ফিরে পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্রদলের এ নেতা।
বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শেখ তানভীর বারী হামিম বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল শাখার আহ্বায়ক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে গত ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। সে সময়ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এদিকে পদ ফিরে পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ তানভীর বারী হামিম। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম ফয়সালাকারী ..THANKS TO CENTRAL JCD।’
What's Your Reaction?