পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

বিশ্বের বিভিন্ন দূতাবাসে দায়িত্বরত ইরানি কূটনীতিকদের দায়িত্ব ছেড়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডারদের উদ্দেশে তার আগের প্রস্তাব ও হুমকির কথাও পুনরায় উল্লেখ করেছেন। তিনি বলেন, তারা যদি পদত্যাগ করেন তাহলে তাদের সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হবে। আর যদি তা না করেন, তাহলে তাদের হত্যা করা হবে। বাংলাদেশ সময় শুক্রবার (৬ মার্চ) ভোরে হোয়াইট হাউজে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় যৌথ হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পর থেকেই উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত। সূত্র: আল-জাজিরা ইএ

পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

বিশ্বের বিভিন্ন দূতাবাসে দায়িত্বরত ইরানি কূটনীতিকদের দায়িত্ব ছেড়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডারদের উদ্দেশে তার আগের প্রস্তাব ও হুমকির কথাও পুনরায় উল্লেখ করেছেন।

তিনি বলেন, তারা যদি পদত্যাগ করেন তাহলে তাদের সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হবে। আর যদি তা না করেন, তাহলে তাদের হত্যা করা হবে।

বাংলাদেশ সময় শুক্রবার (৬ মার্চ) ভোরে হোয়াইট হাউজে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় যৌথ হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পর থেকেই উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত।

সূত্র: আল-জাজিরা

ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow